জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের মেধা তালিকা মঙ্গলবার

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৮:১৪
জাতীয় বিশ^বিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে। 
 
উক্ত ফলাফল SMS (nu<space>atmp<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে send  করতে হবে) এর মাধ্যমে একই দিন বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd অথবা  nu.edu.bd/Admissions)  রাত ৯টা থেকে ফল পাওয়া যাবে।
 
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।