চীনে বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৪০

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১১:৪১
 
চীনের জিয়াংজি প্রদেশে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
 
বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ কাজ পরিচালনা করছে। 
 
সিনহুয়া জানিয়েছে, নিহতের স্যংখা আরো বাড়তে পারে। কেননা, ধ্বংসস্তূপের নিচে কতোজন আটকে আছে তার সঠিক সংখ্যা জানা যায়নি। পাঁচজন আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/এএসএস