আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো এক নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১২:৩৯
 
আশুলিয়ার জিরাবোবাজারে কালার ম্যাচ ফ্যাক্টারিতে  অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে আরো এক নারী শ্রমিক মারা গেছেন। তার নাম রোকেয়া আক্তার (১৮)। বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
অগ্নিকাণ্ডে রোকেয়া আক্তারের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ  আরো ১৮ জনের চিকিৎসা চলছে। এরে মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। 
 
উল্লেখ্য, সোমবার বিকাল সাড়ে চারটায় জিরাবোবাজারে কালারম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জন নারী শ্রমিক দগ্ধ হয়। এদের মধ্যে আঁখি (১৪) মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 
 
ইত্তেফাক/এএসএস