ফেসবুকে ক্যাটস আইয়ের ম্যানইকেন চ্যালেঞ্জ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ২১:১৭
উনিশ শতকে প্রথম মোম দিয়ে ফ্যাশন ম্যানইকেন তৈরি করে ফরাসিরা। কালের বিবর্তনে প্লাস্টার বা কাঠ ঘষা মাজা করে আজকের এই বিবর্তিত ম্যানইকেন।
 
পোশাক ও লাইফস্টাইল স্টোরগুলোতে পণ্যের প্রদর্শনে জনপ্রিয় ম্যানইকেন এখন বেশ চলতি আমাদের দেশেও। এবার এই ম্যানইকেন-এর মতো তুলে ধরতে পারেন আপনার লাইফস্টাইল। আর এর জন্য ফ্যাশন হাউস ক্যাটস আই থেকে মিলতে পারে পুরস্কারও।
 
সৃজনশীল ও ফ্যাশনসচেতনদের জন্য ক্যাটস আই আয়োজন করছে ম্যানইকেন চ্যালেঞ্জ। বুদ্ধিমত্তা এবং স্টাইলিশ উপস্থাপনার মাধ্যমে যে কেউ নিজের বা গ্রুপ ম্যানইকেন ভিডিও চিত্র তৈরি করতে পারবে।
 
এক্ষেত্রে আপনাকে নিজের তৈরি ভিডিও টি ফেসবুক টাইম লাইনে শেয়ার দিয়ে লিখতে হবে #CatsEye #MannequinChallenge. ক্যাটস আই এর ফেসবুক ফ্যান পেইজে নির্বাচিত তিনটি ভিডিও শেয়ার দেয়া হবে।
 
বিজয়ীরা পাবেন সর্বোচ্চ দশ হাজার টাকার গিফট ভাউচার। ক্যাটস আইয়ের ম্যানইকেন চ্যালেঞ্জে অংশ নেবার শেষ সময় ৩০ নভেম্বর। বিস্তারিত এবং প্রতীকী ম্যানইকেন ভিডিও দেখতে পাবেন ক্যাটস আই এর ফেসবুক পেইজে https://www.facebook.com/CatsEyeLtd/?fref=ts.
 
ইত্তেফাক/এসএস