জাবিতে ছাত্রলীগের কর্মী সভা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী রোববারের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। 
 
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই । আর  আমরা আশা করি- সেই সোনার মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেত্রীবৃন্দের মধ্যে রয়েছে।  যোগ্য ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মীদের নেতৃত্বে আনা হবে। আগামী তিনদিনের মধ্যে কমিটির ঘোষণা করা হবে। 
 
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। 
 
তিনি বলেন, যেখানে বিএনপি নেত্রী ছাত্রনেতাদের হাতে অস্ত্র তুলে দেয়, সেখানে দেশরত্ম শেখ হাসিনা ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে তুলে দেন খাতা-কলম। শুধু মিছিল মিটিং করলেই হবে না পাশাপাশি পড়াশোনা ও দেশ গড়ার কাজ করতে হবে।  
 
ইত্তেফাক/ইউবি