চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিতে রাবিতে মানববন্ধন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫
 
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে  মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ রাজশাহী বিভাগীয় শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
 
IMG0
 
মানববন্ধনে বক্তারা বলেন, যখন আমাদের গড় আয়ু ৫০ ছিল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছিল, বর্তমানে গড় আয়ু ৭১-এ দাঁড়িয়েছে। কিন্তু চাকরিতেপ্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। এছাড়া সেশনজটের কারণে পড়ালেখা শেষ করতেই শিক্ষার্থীদের ২৬-২৭ বছর লেগে যায়। তাই সার্বিক বিষয় বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত।
 
IMG1
 
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, সাধারণ ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি এলিন সাইদ উর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন। এছাড়াও মুনিরা আক্তার ঊষা, মাহবুব আলম, অসিত কুমার চন্দ্র, মোশাররফ হোসেন লাকি প্রমুখ।
 
 
ইত্তেফাক/এএসএস