আফগানিস্তানে ১৮ তালেবানের আত্মসমর্পণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশে ১৮ তালেবান যোদ্ধা আত্মসমর্পণ করেছে। সেনাবাহিনীর ২০ পামির ডিভিশনের মুখপাত্র গুলাম হযরত কারিমি বলেন, বাদাখশান প্রদেশের তাগাব জেলায় সোমবার রাতে তালেবানের ১৮ সদস্য সহিংসতার বিরোধিতা করে আত্মসমর্পণ করেছে।
 
তিনি বলেন, আত্মসমর্পণকারীদের মধ্যে তালেবানের স্থানীয় কমান্ডার কারি মেহরাব রয়েছে। বিদ্রোহীরা সামরিক কর্তৃপক্ষের কাছে ১৩ রাউন্ড গুলিও হস্তান্তর করেছে। কারিমি বলেন, বিদ্রোহীরা আত্মসমর্পণ করায় প্রদেশের বিভিন্ন এলাকায় শান্তি ও স্থিতিশীলতা আরো জোরদার হবে।
 
সরকারি সূত্র জানিয়েছে, ২০১০ সালের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি তালেবান জঙ্গি আত্মসমর্পণ করে সরকার সমর্থিত শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় শামিল হয়েছে। তবে সরকারের এ দাবি ‘ভিত্তিহীন’ বলে নাকচ করেছে তালেবান। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ