ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে সি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন।
এবার ‘সি’ ইউনিটে ২২৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ৩ শত ৮২জন আবেদন পত্র উত্তোলন করেন এবং ৯ হাজার ৮ শত ৭৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাশের হার ৪৫ শতাংশ। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তিন শিফটে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) ও সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।
ইত্তেফাক/এমআই
