চীনে কয়লা খনি দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ৭

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:০৫
 
চীনের মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে বুধবার নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। খনিতে এখনও চার শ্রমিক আটকা পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছেন।
 
চীনের হুবেই প্রদেশের বাদং কাউন্টির জিনজিয়া কয়লা খনিতে সোমবার রাত আটটার দিকে গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে ৪৬ কর্মী কাজ করছিলেন। 
 
বার্তা সংস্থা এএফপি জানায়, বিস্ফোরণের পর খনিতে ১১ শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকর্মীরা মঙ্গলবার বিকেলে পাঁচ এবং বুধবার সকালে আরো দুই জনের লাশ উদ্ধার করে। এ নিয়ে নিহতের সংখ্যা সাত জনে দাঁড়িয়েছে।
 
পুলিশ খনির বৈধ প্রতিনিধিকে আটক করেছে। বাসস।
 
ইত্তেফাক/আরএ