অটোরিকশাচালককে ছুরিকাঘাতে আহত করার প্রতিবাদে সারিয়াকান্দি-বগুড়া সড়কে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পূর্ব বগুড়া অটোরিকশা মালিক সমিতি।
বৃহস্পতিবার সকালে মালিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি জনসাধারণকে অবহিত করা হয়।
মালিক সমিতি সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শাহজাহান আলী নামে এক অটোরিকশাচালককে গাবতলীতে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ইত্তেফাক/ইউবি
