ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লিজিওন অনার পেলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। শনিবার প্যারিসে এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা তুলে দেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জন মার্ক।
মার্ক বলেন, জন কেরি শান্তির অতন্দ্র চ্যাম্পিয়ন। ইরাক যুদ্ধ নিয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মাঝে শীতল সম্পর্ক শুরু হয়েছিল। সেই সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রাম্প।
কেরির মা প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন। সেন্ট ব্রিগন্যাকে শৈশব কাটিয়েছেন কেরিও। কেরির রাজনৈতিক ও কূটনৈতিক সততার প্রতি সম্মান জানিয়ে মার্ক বলেন, আপনি শান্তির অগ্রদূত। আপনি একজন ফরাসি আমেরিকান। এএফপি
ইত্তেফাক/এমএইচ
