হুয়াওয়ের বহুল প্রতীক্ষিত জিআর৫ ২০১৭ হাতে পেলেন কিছু ভাগ্যবান। ১ ডিসেম্বর থেকে ১৫ তারিখ পর্যন্ত যে যেসকল গ্রাহক ডিভাসটি কিনতে অগ্রিম বুকিং দিয়েছিলো তাদের হাতে হ্যান্ডসেটটি তুলে দেয় প্রতিষ্ঠানটি। শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে তাদের হাতে হ্যান্ডসেটটি তুলে দেয়া হয়।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, ‘বাজেটের মধ্যে প্রযুক্তিপ্রেমী গ্রাহকরা একটি ডিভাইসে যা চায়, তার সবটাই রয়েছে এ ফোনটিতে। আমরা হুয়াওয়েতে সবসময় নতুন ক্যামেরা প্রযুক্তি নিয়ে আসতে এবং ফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের অভূতপূর্ব অভিজ্ঞতা নিশ্চিত করার ব্যাপারে সর্বদা জোর দেই। এবার প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে সাশ্রয়ী বাজেটের মধ্যে হুয়াওয়ে জিআর৫ ২০১৭ স্মার্টফোনটিতে আমরা অত্যাধুনিক ডুয়েল ক্যামেরা নিয়ে এসেছি। বাংলাদেশের বাজারে আমাদের গ্রাহকরা যাতে বাজেটের মধ্যে সর্বোচ্চ অভিজ্ঞতা নিতে পারে এ জন্য হুয়াওয়ে এ ধরনের ডিভাইস নিয়ে আসার ক্ষেত্রে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাবে।’
ডিভাইসটির অগ্রিম বুকিং দেয়ার মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে পেয়েছেন একটি ব্যাকপ্যাক, ৩২ জিবি এসডি কার্ড এবং একটি সেলফি স্টিক। এ ছাড়াও, হুয়াওয়ে জিআর৫ ২০১৭ - গ্রাহকরা তাদের ফোন সম্পর্কিত কোনো সমস্যা সমাধানে দেশজুড়ে হুয়াওয়ে অনুমোদিত গ্রাহক সেবাকেন্দ্রে যোগাযোগ করলে দুই ঘণ্টার মধ্যে তাদের সমাধান দেয়া হবে।
দেশের বাজারে জিআর৫ ২০১৭ পাওয়া যাচ্ছে মাত্র ২১ হাজার ৯০০ টাকা। রাজধানীর বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কছাড়াও সারাদেশে হুয়াওয়ের ব্র্যান্ডশপগুলো ছাড়াও স্থানীয় মোবাইলফোনের দোকানে পাওয়া যাবে হ্যান্ডসেটটি।
ইত্তেফাক/এমএইচ
