ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশী এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। এ সময় তার সঙ্গে ঢাবি হাজী মুহাম্মদ মহসিন হলের ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সহ-সভাপতি আবু সাইদ ছিলেন। রাতেই গুলিবিদ্ধ শিক্ষার্থী এম জুবায়ের হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে লালবাগ থানার ওসি জানান, রাত ১টার দিকে জুবায়ের ছাত্রলীগের ঐ দুই নেতাকে নিয়ে মোটরসাইকেলে করে পলাশী এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা ব্যান্ড বেইসের সামনে এলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় এক রাউন্ড গুলি জুবায়েরের উরুতে বিদ্ধ হয়।
অপর একটি সূত্র জানায়, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কেউ তাকে গুলি করেছে। তবে বিষয়টি নিয়ে ছাত্রলীগের কোন নেতাই মুখ খুলছেন না।
আহত জুবায়ের ঢাবির স্বাস্থ্য অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি মহসিন হলের আবাসিক ছাত্র।
ইত্তেফাক/আরএ
