রাশিয়ার ইরকুতস্ক নগরীতে বাথ লোশন খেয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪১জন হয়েছে গোসলের এই তরল উপকরণটির মধ্যে বিষাক্ত অ্যালকোহল ছিল। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
রাশিয়ার তদন্তকারী কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তাহান্তে তরলটি খেয়ে ৫৭ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ৩৩ জন মারা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রব্যটির গায়ে এটি খাবার অনুপযোগী বলে সতর্কবার্তা লেখা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও লোশনটিকে ‘অ্যালকোহল হিসেবে খাওয়া হয়েছে।’
তদন্ত কর্মকর্তারা জানান, দ্রব্যটিতে বিষাক্ত মিথানল রয়েছে। এটি পানিকে বরফে জমাট বাঁধতে দেয় না। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে এবং যেসব স্থানে এই প্রাণঘাতি জিনিস বিক্রি হয় সেসব স্থানে তল্লাশি চালানো হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
