হলিউডের চলচ্চিত্র “আয়রন ম্যান” যারা দেখেছেন তারা জার্ভিসের সঙ্গে পরিচিত। ওই যে, আয়রন ম্যান তার স্যুট পরিহিত অবস্থায় যার সঙ্গে কথা বলেন। যাকে বললে ঘরের বাতি জ্বলে ওঠে, ঘরের নানা কাজ করে দেয় সেই কম্পিউটার প্রোগ্রামকে জার্ভিস বলে ডাকে আয়রনম্যান। আরেক কথায় জার্ভিস হলো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নির্দেশ পালন করা কম্পিউটার।
আয়রনম্যান দেখেই জাকারবার্গ বাস্তব জীবনে দৈনন্দিন কাজে “জার্ভিস” তৈরির চিন্তা করেন। দীর্ঘ এক বছর সময় নিয়ে অবশেষে তিনি পরীক্ষামূলকভাবে নিজের ঘরেই জার্ভিসকে কাজে লাগাচ্ছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে জাকারবার্গ জার্ভিসকে ব্যবহার করে বা জার্ভিসকে নির্দেশ দিয়ে ঘরের জানালার পর্দা সরাচ্ছেন। ওয়ারড্রোব থেকে নিজের জামা নিচ্ছেন। টোস্টার চালু করছেন। লাইট অফ করছেন। দরোজা খুলছেন।
জার্ভিসের কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরো উন্নত করার জন্য চিন্তা ভাবনা করছেন বলে জাকারবার্গ জানিয়েছেন। ভবিষ্যতে জার্ভিসকে দিয়ে আরও অনেক কাজ করানো সম্ভব বলে আশা করা হচ্ছে। যেসব কাজের মধ্যে থাকবে, গাড়ি চালানো, রোগ সারানো, গ্রহে বিচরণ, মিডিয়াকে বুঝতে পারা।
এখন ভবিষ্যৎ দেখার অপেক্ষা। যেখানে জার্ভিস মানুষের দৈনন্দিন জীবনকে অনেকখানি সহজ করবে।
ইত্তেফাক/এএন
