ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক নিহতের ঘটনায় মামলা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৩:৩০
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে আন্দোলনকারী ছাত্র-শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় শিক্ষক আবুল কালাম আজাদ নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
 
বুধবার দুপুরে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. আমজাদ হোসেন ময়মনিসিংহের ২ নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এতে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মোসলেম উদ্দিন, সংসদ সদস্যের ছেলে এমদাদুল হক সেলিম, কলেজের প্রিন্সিপাল নাসিরউদ্দিন, ভাইস প্রিন্সিপাল আমজাদ হোসেন, থানার ওসি রিফাত খান রাজিব ও এসআই রফিকুল ইসলামসহ ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। আমলি আদালতের বিচারক মাহবুবুল হক মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করেছেন। 
 
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. আমজাদ হোসেন এ তথ্য জানান।
 
ইত্তেফাক/এএসএমইউ