ঢাবি'র আইবিএ'র সুবর্ণ জয়ন্তী উদযাপন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২২:১৫
দেশের ব্যবসায় শিক্ষার সর্বপ্রথম প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্য ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ (আইবিএ) বৃহস্পতিবার সুবর্ণ জয়ন্তী পালন করেছে।
 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইবিএর বিগত ৫০ বছরের দীর্ঘ ইতিহাসের শিক্ষাসহ সব বর্ণাঢ্য কার্যক্রমের ওপর স্মৃতিচারণা ও আলোকপাত করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. নাসরীন আহমেদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. মো. আক্তারুজ্জামান।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব নাজমুল হাসান পাপন এমপি ও আইবিএর পরিচালক জনাব অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা উপাচার্য জনাব অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এর পরে আইবিএর পরিচালক জনাব অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ সব অতিথিকে স্বাগত জানান এবং একটি ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে আইবিএর ৫০ বছরের দীর্ঘ ইতিহাস ও নানা গৌরবোজ্জ্বল কার্যক্রম তুলে ধরেন। এরপরে বক্তব্য দেন বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আক্তারুজ্জামান ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, প্রধান অতিথি মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি এবং অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা উপাচার্য জনাব অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব নাজমুল হাসান পাপন এমপি।
 
ইত্তেফাক/এসএস