ফরিদপুরে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটেন প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ জগদীশ চন্দ্র ঘোষ, প্রাবন্ধিক ও লেখক মফিজ ইমাম মিলন, সমবায় ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবেরসহ সভাপতি শেখ ফয়েজ আহমেদ। পরে সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, বোয়লমারী প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা রেজাউল হক, সদরপুর প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আব্দুল মজিদ, সাংবাদিক শফিকুল ইসলাম মনি, আহমেদ ফিরোজ, রেজাউল করীম বিপুল, নাজমুল আলম পারভেজ, চরভদ্রাসন সংবাদদাতা মোস্তাফিজুর রহমান শিমুল, সালথা সংবাদদাতা নুরুল ইসলাম নাহিদ প্রমুখ। এসময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ও ইত্তেফাকের ভুমিকার ভুয়ষী প্রশংসা করেন।
ইত্তেফাক/এএসএস
