ঢাকার দক্ষিণখান আশকোনা এলাকায় জঙ্গি আস্তানায় শনিবার 'রিপল ২৪' অভিযানের পর উদ্ধারকারী দলটি এখনও অভিযান চালাচ্ছে। রবিবার বেলা ১২টা ৩০ মিনিটে সোয়াত টিমের ডিসি প্রলয় জোয়াদ্দার ২টি ঘরের মধ্যে একটির তথ্য প্রকাশ করেন। এ সময় তিনি আরো জানান, কিছু সমস্যা কারণে এখনই পূর্ণ রিপোর্ট প্রকাশ করা যাচ্ছে না।
প্রলয় সাংবাদিকদের জানান, একটি ঘরে প্রাথমিক অভিযান সম্পন্ন হয়েছে। এই ঘরটিতে ৫টি তাজা গ্রেনেড এবং ২টি লাইফ ভেস্ট (জ্যাকেট) উদ্ধার করা হয়েছে।
অপর ঘরটি সম্পর্কে তিনি বলেন, তানভীর কাদরীর ছেলে আসিফ কাদরীর লাশ যে ঘরে ছিল, সেখানে পর্যাপ্ত গ্যাস থাকায় প্রবেশে সমস্যা হচ্ছে। এখনো সেখানে উদ্ধার অভিযান অব্যাহত আছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
ইত্তেফাক/আরএ
