বড় দিনের ছুটিতে জমে উঠেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান) এ ডিজিটাল আইসিটি মেলা-২০১৬ উইন্টার।
IMG0
বড় দিনের সরকারি ছুটিতে ল্যাপটপ মেলায় যেন বাড়তি উত্তেজনা তৈরি করেছে। সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে এই মেলা। ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে খুশি ল্যাপটপের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোও।
অন্যদিকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন মেলায় অংশ নেওয়া দোকানীরা এবং প্রচারকর্মীরা। ক্রেতাদের জন্য তাদের পক্ষ থেকে রয়েছে নানা ধরণের অফার এবং উপহার।
IMG1
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৬ দিনের এ আইসিটি মেলা। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে রয়েছে- প্রযুক্তি পণ্যের উপর আকর্ষণীয় মূল্য ছাড় ও উপহার সামগ্রী।
মেলার প্রবেশ টিকেট মূল্য ১০ টাকা এবং ৬ দিনের এই মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
ইত্তেফাক/এসএস
