২০০০ বা ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার নয়, ৭০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির স্মার্টফোন এনে তাক লাগাল জিওনি। মূল ব্যাপারটা হল, চীনা প্রতিষ্ঠানটির এম২০১৭ মডেলটিতে ৩৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের দুটি ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
জিওনি কর্তৃপক্ষের দাবি, শক্তিশালী ব্যাটারির এই ফোনটিতে একবার চার্জের পর ২৫.৮৯ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সঙ্গে থাকবে ৯১৫ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই টাইম।
৫.৭ ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেটটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসরে চলবে। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালোর ফোনটির র্যাম ৬ জিবি।
এতে রয়েছে দু’টি রিয়ার ক্যামেরা, একটি ১২ এবং অন্যটি ১৩ মেগাপিক্সেল, যা যথাক্রমে ২এক্স এবং ৪এক্স অপটিক্যাল জুমের। সেলফি তোলার জন্য রয়েছে ৮ এমপি ক্যামেরা।
চমকের এখনও বাকি রয়েছে। আন্দাজ করতে পারেন, স্মার্টফোনটির ইন্টারনেট মেমোরি কত? না, ৩২ বা ৬৪ জিবি নয়, এক্কেবারে ১২৮ জিবি। তবে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের কোনও ব্যবস্থা নেই।
আপাতত চিনের বাজারে এসেছে ফোনটি। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৮০ হাজার টাকা।
ইত্তেফাক/এএম
