ভারতে বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র পুনের একটি ফ্ল্যাট থেকে ৭০টি বিষধর সাপ এবং ৩০ মিলিলিটার সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাপের বিষ চোরাচালানকারী হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত একজন স্থায়ী বাসিন্দা বলে বিবিসি জানায়।
উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ভাইপার ও কোবরাও রয়েছে এবং সাপগুলোকে কাঠের বাক্স ও চটের ব্যাগে রাখা হয়েছিল। উদ্ধার করার পর সাপগুলো বন্যপ্রাণী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।ভারতের কোনো কোনো অংশে সাপের বিষ বিক্রি অত্যন্ত লাভজনক। তবে দেশটিতে সংরক্ষিত বন্যপ্রাণী পালন বা রাখা বেআইনি।
পুলিশ ইন্সপেক্টর সন্তোষ গিরি গোসামি জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা ফ্ল্যাটটিতে অভিযান চালান এবং যারা সাপ ধরে তাদের কাছ থেকে দুই চোরাকারবারী সাপগুলো কিনেছিলো বলে জানা যায়। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিষেধক তৈরির জন্য কোনো কোনো ওষুধ কোম্পানি কালোবাজার থেকে সাপের বিষ কিনে থাকে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
