রাজধানীতে বাস চাপায় মো. রফিক (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার সকাল সাড়ে ৭টায় শেরে বাংলা উড়োজাহাজ ক্রসিং এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিহত রফিকের জামাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মো. মফিজুল ইসলাম ডাবলু।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক বাবুল মিয়া জানান, ঢাবি থেকে সিএনজি চালিত অটোরিকশায় শ্বশুর রফিককে নিয়ে গাবতলী যাচ্ছিলেন ডাবলু।
এ সময় শেরে বাংলা উড়োজাহাজ ক্রসিং এর সামনে গেলে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ তিনজনই আহত হন। আহতদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক মো. রফিককে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
