সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা ১২ জন, কলারোয়া থানা পাঁচজন, তালা থানা সাতজন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা দুইজন, আশাশুনি থানা পুলিশ দুইজন ও দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা পুলিশ একজন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
গ্রেফতারকৃতদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
