ভারতে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৮:১৪

ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় রোববার মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ সাত খনি শ্রমিকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

রাজ্যের রাজধানী রাঁচি থেকে ২৪০ কিলোমিটার দূরে লালমাটিয়া উন্মুক্ত খনিতে এ দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ড পুলিশ মুখপাত্র আরকে মল্লিক বলেন, ‘আমরা ওই খনি থেকে ইতোমধ্যে ১৬ জনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো সাতজন নিখোঁজ থাকায় এতে মৃতের সংখ্যা বেড়ে সর্বোচ্চ ২৩ জনে দাঁড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে।’
 
তিনি আরো বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার তৎপরতা অনেকাংশে ব্যাহত হচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ