৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১১:১১
 
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু করেছে। আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
 
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন জানান, রাত দেড়টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 
 
এসময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে সাতটি ফেরি। পরে সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কাটলে আবার ফেরি চলাচল শুরু হয়।
 
 
ইত্তেফাক/কেকে