স্যামসাংয়ের উইন্টার অফার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০১:২৬
স্যামসাং মোবাইল বাংলাদেশের সম্মানিত গ্রাহকদের জন্য জনপ্রিয় জে সিরিজ হ্যান্ডসেটগুলোতে নিয়ে এসেছে উইন্টার অফার। গ্রাহকরা ৬,৯৯০ টাকায় গ্যালাক্সি জে১ নেক্সট প্রাইম, ৮,৯৯০ টাকায় গ্যালাক্সি জে১ ২০১৬, ৯,৯৯০ টাকায় গ্যালাক্সি জে২, ১১,৪৯০ টাকায় গ্যালাক্সি জে২ প্রাইম, ১২,৯৯০ টাকায় গ্যালাক্সি জে২ ২০১৬, ১৩,৯৯০ টাকায় গ্যালাক্সি জে৫, ১৬,৯০০ টাকায় গ্যালাক্সি জে৭, ২০,৯০০ টাকায় গ্যালাক্সি জে৭ ২০১৬ এবং ২৩,৯০০ টাকায় গ্যালাক্সি জে৭ প্রাইম ক্রয় করে ফ্রি পাবেন আকর্ষণীয় শীতের জ্যাকেট/ সোয়েটার। এই উইন্টার অফারের সাথে, গ্রাহকরা জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি জে১ (২০১৬), জে২ (২০১৬), জে২ (২০১৫), জে৫, জে৭, জে৭ (২০১৬), জে৭ প্রাইম, এ৫ (২০১৬) এবং এ৭ (২০১৬) ডিভাইসগুলো কিনে উপভোগ করতে পারবেন গ্রামীনফোনের আকর্ষণীয় ইন্টারনেট অফার।
 
এ অফার প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, “এই শীতে গ্রাহকদের জন্য স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। গ্রাহকদের জন্য সাশ্রয়ী দামে জনপ্রিয়, সেরা মানের গ্যালাক্সি জে সিরিজ হ্যান্ডসেটগুলো নিয়ে আসা স্যামসাং-এর ধারাবাহিক প্রতিশ্রুতিরই অংশ”।
 

ইত্তেফাক/এএন