দায়িত্ব নেয়ার আগেই সংবাদ সম্মেলেন আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১১ জানুয়ারি তিনি সংবাদ সম্মেলন করবেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, জানুয়ারির ১১ তারিখ আমি নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে আসব। ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ শহর শিকাগোতে ১০ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন। টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা ওবামা ২০ জানুয়ারি বিদায় নেবেন। তার উত্তরসূরি হিসেবে এ দিন শপথ নেবেন ট্রাম্প।
ইত্তেফাক/এএসএস
