মৎস্য শিকারির সমুদ্রে পতন, ছয় ঘণ্টা পরে উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৬:৩৬
নিউজিল্যান্ডের এক শৌখিন মৎস্য শিকারি মাছ ধরতে গিয়ে সমুদ্রে পড়ে যাওয়ার পরে ছয় ঘণ্টা সমুদ্রে কাটিয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে থাকার সময়ে বিশাল একটি সোর্ডফিশ জাতীয় মাছ (মার্লিন) বড়শিতে আটকাতে সক্ষম হন শৌখিন শিকারি রস চ্যাপমান।
 
প্রায় ২৫০ কেজি ওজনের মাছটি বড়শিতে আটকানোর পর সেটি তোলার জন্য সহায়তা চেয়ে রেডিওতে আহ্বান জানান রস, কিন্তু কোনো সাড়া পাননি। প্রাথমিকভাবে জানা যায় শক্তিশালী সেই মাছ নৌকায় তোলার পরে এর ধাক্কায় পানিতে পড়ে যান তিনি। কিন্তু রসের এক বন্ধু জানান তিনি তার ক্যামেরা নিয়ে আসতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে পড়ে যান। এরপর ফুল গিয়ারে সচল নিয়ন্ত্রণহীন নৌকা পাঁচ ঘণ্টা অকূল পাথারে টেনে বেড়িয়েছে তাকে। 
 
IMG0
 
আরেকজন মৎস্য শিকারী প্রচণ্ড গতিতে ধাবমান খালি নৌকাটি দেখে কর্তৃপক্ষকে অবহিত করেন। ছয় ঘণ্টা পরে ভাড়া করা একটি নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে হাইপোথার্মিয়া ও শকের চিকিৎসা দেয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী রাস্টি এলিস বলেন, রস যে জীবিত ফিরতে পেরেছে সেটাই অনেক বড় সৌভাগ্য। বিবিসি ও এবিসি।
 
ইত্তেফাক/এসএসএ