মিরপুরে সফুরা খাতুন মার্কেটে আগুন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ২০:০৮
 
রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনে সফুরা খাতুন মার্কেটের একটি গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে আগুন লাগে।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, সফুরা খাতুন মার্কেটের ৯ম তলায় ট্রিপল সেভেন নামে একটি গার্মেন্টসে আগুন লেগেছিল। ওই গার্মেন্টস কারখানাটি পরিত্যক্ত। কিছু পুরনো ঝুট কাপড় রয়েছে। সেখানে কেউ বিড়ি বা সিগারেটের আগুন ফেললে আগুনের সুত্রপাত হয়।
 
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ট্রিপল সেভেন গার্মেন্টসের একটি কক্ষে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধূমপান বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইত্তেফাক/এএম।