জার্মানের রাজধানী বার্লিনের কেন্দ্রীয় রেলস্টেশনের একটি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
জার্মান ছাত্রলীগের সভাপতি দেওয়ান আরেফিন টিপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশফাক হোসেন নিশাত বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকশেখ বাদল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, জার্মান আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক রেজাউল করিম শহীদ।
প্রধান বক্তা ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া। এছাড়া মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবু , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন রাকিব তারেক, সাদ্দাম উল্লাহ আশিক, হুমাইরা এদিব খান, ফয়সাল আমান পাপপু, মেরাজুল ইসলাম অনিক , কাজী এমাম আজাদ রিদয়, সেজান মাহমুদ, নূর ই জান্নাত শো. প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
ইত্তেফাক/ইউবি
