২০০তম এক্সপেরিয়েন্স আউটলেট চালু করল দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি। নতুন আউটলেটটি চালু করা হয়েছে মিরপুর ১০ নম্বর এর পর্বতা টাওয়ারে।
সম্প্রতি এডিসন গ্রুপ এর মার্কেটিং ডিরেক্টর আশরাফুল হক এর উপস্থিতিতে আউটলেটটি উদ্বোধন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার এম. এ. হানিফ, এডিশনাল জেনারেল ম্যানেজার (একাউন্টস) মোখলেসুর রহমান এবং সিম্ফনি মোবাইলের ডিলার কাজী মাইন উদ্দীন দিদার।
ইত্তেফাক/এএম
