রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৯:৪০
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ হাসেম রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নববধূ নিহত হয়েছেন। তার নাম রাইদা আক্তার (২০)। 
 
শনিবার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় স্বামী আল-আমিল আহত হয়েছেন। 
 
নিহত নববধূর মামা শ্বশুর সেলিম শেখ বলেন, গত ৩০ ডিসেম্বর আল-আমিনের সঙ্গে তার কাবিন হয়। রাইদা তার বাবা-মায়ের সঙ্গে নারায়ণগঞ্জ সিদ্ধিরঞ্জ এলাকায় থাকতো। আল-আমিন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি মসজিদে ইমামতি করে। আজ সকালে আল-আমিন সিদ্ধিরঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইলেযোগে রায়েরবাগ হাসেম রোড এলাকায় এলে, একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই রাইদার মৃত্যু হয়। আহত আল-আমিনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
যাত্রাবাড়ী থানার এসআই আউয়াল জানান, পুলিশ এ দুর্ঘটনার খবর পেয়ে পিকআপ ভ্যানকে আটক করার চেষ্টা করছে। এ কারণে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে পুলিশ। তবে এখনো পিকআপ ভ্যানের চালক আটক হয়নি। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই