জাবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৯ জানুয়ারি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২১:৪১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির ২০১৭-১৮ সেশনের নির্বাচন আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 
 
শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ এ তফসিল ঘোষণা করেন। 
 
তিনি জানান, আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাবিসাস কার্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হবে। 
 
এছাড়া তফসিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ রবিবার ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার প্রকাশ করা হবে। মনোনয়পত্র সংগ্রহ ও জমা আগামী ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আগামী ১৬ জানুয়ারি।
 
এর আগে সাংবাদিক সমিতির কার্যলয়ে ২০১৫-১৬ সেশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। জাবিসাসের সভাপতি বেলাল হোসাইন রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মো. সাইফ উদ্দিন আবির। এ সময় সাধারণ সদস্যদের সম্মতিতে তা অনুমোদন করা হয়।  
 
 
ইত্তেফাক/ইউবি