দুর্ঘটনায় ফটো সাংবাদিক জিয়া গুরুতর আহত

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১২:০০
 
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলাম। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হতে পারে।  
 
প্রথম আলোর নগর সম্পাদক কামরুল হাসান জানিয়েছেন, জিয়া ইসলামকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সন্ধ্যায় বিদেশে নিয়ে যাওয়া হতে পারে।
 
সোমবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে মোটরসাইকেলে থাকা জিয়া ইসলামকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও পায়ে গুরুতর আহত হন।  
 
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আইসিইউতে রাখা হয়। 
 
ইত্তেফাক/এএসএস