রাজধানীতে বিং ইউনাইটেডের কম্বল বিতরণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৪:৪১
 
'বিং ইউনাইটেড' তীব্র এই শৈত্য প্রবাহের মধ্যে রাজধানী ঢাকার বকশীবাজার অঞ্চলে ২০০ জন দুস্থের মাঝে কম্বল বিতরণ করে। অরাজনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত এই সংগঠনটি গত কয়েক বছর ধরেই সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যার অংশ হিসেবে এই কম্বল বিতরণ করা হয়।
 
IMG0
 
সংগঠনের পক্ষ থেকে একজন সেচ্ছাসেবী শুভ রয় জানান, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবা করা। বর্তমানে স্বল্প সংখ্যক সদস্য নিয়ে আমরা নিজেরাই অর্থ যোগার করে এই কার্যক্রম পরিচালনা করছি। আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুসারে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া ছোট একটি চেষ্টা। আমাদের মত প্রত্যেকে যদি তার গণ্ডিতে থেকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে একদিন আমাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবে পরিণত হবে।
 
'বিং ইউনাইটেড' শীতের সময় কম্বল বিতরণের পাশাপাশি নিয়মিত রক্তদান, গরীব ও অসহায় মানুষদের কর্মসংস্থান, বেকার যুবকদের কর্মসংস্থান, বন্যার সময় ত্রাণ বিতরণ ইত্যাদি সেবামূলক কার্যক্রমে অংশ নেয়।
 
IMG1
 
এই সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ হচ্ছেন- এম.এন. করিম জুয়েল, হোসাইন সৈয়দ লিপু, বেলায়েত হোসেন মাসুদ, ডা. ফয়সল হাসান, ডা. বেলাল হোসেন নাজিম, ডা. মেহেদী ফিরোজ হাসান এবং সাইফুর রহমান চৌধুরী। এ ছাড়াও কার্যকরী পরিষদের রয়েছেন- মো. সামিউল্লাহ সামি, ইঞ্জি. ইকবাল মাহমুদ জয়, মল্লিক মো. সালাউদ্দিন, নুরুল ইসলাম নয়ন, আজিজুর রহমান সজীব, মঞ্জুরুল ইসলাম।
 
ইত্তেফাক/আরএ