অস্ট্রেলিয়ায় এক মা তার তিন শিশুকে হত্যা ও অপর একজনকে হত্যা প্রচেষ্টা চালানোর দায় সোমবার স্বীকার করেছে। এই মা তার গাড়ি পানিতে ফেলে দিয়ে তিন শিশুকে হত্যা করে।
২০১৫ সালে আকন গৌদি (৩৭) মেলবোর্নের উপকণ্ঠে পানিতে গাড়ি ডুবিয়ে দেয়। এতে তার এক বছর বয়সী পুত্র ও চার বছর বয়সী জমজ দুই শিশু মারা যায়। এসময় উদ্ধার কর্মীরা সেখানে ডুবে যাওয়া তার গাড়ি থেকে তাকে এবং তার পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করে। দক্ষিণ সুদান থেকে পালিয়ে সে অস্ট্রেলিয়ায় আসে।
IMG0
আদালত কর্মকর্তারা জানান, এই মা তার বেঁচে থাকা শিশু কন্যাকে হত্যা প্রচেষ্টা চালানোর দায়ও স্বীকার করেছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
