যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে গত ১৩ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হলো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পুনর্মিলনী। অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে প্রকাশিত ও প্রচারিত প্রায় সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, সাংবাদিক ছাড়াও প্রবাসী লেখক, কবি, সাহিত্যিককসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে অংশ নেন। উৎসবমুখর অনুষ্ঠানটি রূপ নেয় মিলন মেলায়।
সিটির জ্যাকসন হাইটস’ ব্যালাজিনো ব্যাঙ্কুয়েট পার্টি আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা, চার বছর বয়সী ‘বাংলাদেশি আইস্টাইন’ খ্যাত বিস্ময় বালক সুবর্ণ আইজ্যাক বারীকে ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের উপদেষ্টা মনজুর আহমদ, মঈনুদ্দীন নাসের ও আনোয়ার হোসেইন মঞ্জু, ক্লাবের সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, মাহফুজুর রহমান ও আবু তাহের এবং মেম্বার সেক্রেটারি শিবলী চৌধুরী কায়েস, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দর্পণ কবীর।
ইত্তেফাক/এমআই
