ক্রিকেটার আরাফাত সানি গ্রেফতার

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১১:২৭
 
তথ্যপ্রযুক্তি আইনে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করেছে মোহম্মদপুর থানা পুলিশ। রবিবার ভোরে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
আরাফাত সানিকে গ্রেফতারের খবরটি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার ইত্তেফাককে জানান, আরাফাত সানির এক বান্ধবীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা ঐ মামলায় অভিযোগ করা হয়েছে, সানি তার বান্ধবীর আপত্তিকর ছবি ইন্টারনেট ও ফেসবুকে প্রকাশ করে তার মানহানি করেছেন। এই অভিযোগেই সানিকে আজ গ্রেফতার করা হয়। তার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। 
 
 
ইত্তেফাক/এএসএস