চীনের মোবাইল ডিভাইস নির্মাতারা বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ভিভো। বেশ কিছু ডিভাইস এনে নজর কেড়েছে এই কোম্পানি।
মাস তিন-চার আগে সেলফিপ্রেমীদের জন্য 'ভিভো এক্স ৭' ও 'ভিভো এক্স ৭ প্লাস' নামের দুটি ফোন আনে ভিভো। এবার তারা 'ভিভো ভি৫ প্লাস' নামের আরেকটি 'ফেলফি-ফোকাসড' ফোন আনতে যাচ্ছে।
এই ফোনটিতে ২০ মেগাপিক্সেলের (এমপি) রিয়ার ক্যামেরা থাকছে, যা ঝকঝকে সেলফি দেবে বলেই দাবি নির্মাতাদের। সামনে থাকছে ১৬ মেগাপিক্সলের (এমপি) ক্যামেরা, এটাও দুর্দান্ত ছবি দেবে জানিয়েছে ভিভো কর্তৃপক্ষ।
সোমবার ভারতে ভিভো ভি৫ প্লাস উন্মোচন করে ভিভো সংশ্লিষ্টরা। ওখানে ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৮০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার ৫০০ টাকা।
ডিসপ্লে ৫.৫ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এফ/২.০ অ্যাপাচার, ৫পি লেন্স সিস্টেম, ডুয়াল ফ্রন্ট ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। ভিভো ভি৫ প্লাসে আরও রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট মেমোরি, যা এসডি কার্ড দিয়ে যা বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। এতে প্রসেসর হিসেবে থাকছে ২.০ গিগাহার্টজ অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬২৫ এসওসি।
ইত্তেফাক/এএম
