রাজধানীর জিগাতলায় একটি পাঁচ তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক্স পণ্য বিক্রির কয়েকটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পৌণে এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, পাঁচতলা ভবনের তিন তলায় ইলেকট্রনিক্স পণ্যের একটি শো-রুমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ৬টি ইউনিট কাজ করে রাত সোয়া ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ ভবনটির তিন তলায় বেস্ট ইলেকট্রনিক্স নামে একটি শো-রুম থেকে আগুনের সূত্রপাত হয়। ঐ ভবনের বিভিন্ন ফ্লোরে ফিলিপস, উইলপুল, হিটাচিসহ আরো বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যের শো-রুম ও সার্ভিসিং সেন্টার রয়েছে। অগ্নিকাণ্ডের পরপর ঐ ভবনের ভিতরে আটকে পড়া মানুষদের ফায়ার সার্ভিসের সদস্যরা নিরাপদে উদ্ধার করে।
ইত্তেফাক/এমআই
