উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সঙ্গে হাত মিলিয়ে অন্তত ১৪টি জনসভা করার সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধী। রবিবার জোট ঘোষণা হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই যৌথ প্রচারের রূপরেখা তৈরিতে নেমে পড়ল দু’দল। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, সাত দফা ভোটে, প্রতিটি পর্বে গড়ে দু’টি করে জনসভা করবেন রাহুল-অখিলেশ।
এরই মধ্যে মঙ্গলবার এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে সমাজবাদী পার্টি। স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে ভোটের ময়দানে অখিলেশের এই আকস্মিক উত্থানে চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। তাই দলের সভাপতি অমিত শাহ রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে অখিলেশ-বিরোধী হাওয়াকে ফের খুঁচিয়ে তোলার নির্দেশ দিয়েছেন।
তার নির্দেশ, সপা সরকারের দুর্নীতি, স্বজনপোষণ, অনুন্নয়নের মতো বিষয়গুলিকেই প্রচারের তুলে ধরতে হবে। আনন্দবাজার পত্রিকার।
ইত্তেফাক/আরএ
