আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘণ্টায় কথিত ইসলামিক স্টেট গ্রুপের মোট ৩৬ জন জঙ্গি নিহত হয়েছে। বুধবার এক বিবৃতিতে একথা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, সরকারি বাহিনী দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের খাক-এ-অঅফগান ও শামালজাই জেলায় আইএস আস্তানায় অভিযান চালায়। অভিযানকালে অপর ২০ আইএস জঙ্গি আহত হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক মাসে কয়েকশ’ আইএস যোদ্ধা তাদের পরিবার-পরিজন নিয়ে জাবুল প্রদেশের দেহ্ চোপান জেলায় ও অন্যান্য স্থানে আস্তানা গেড়েছে।
এ ব্যাপারে আইএসের পক্ষ থেকে এখনো কানো মন্তব্য করা হয়নি। এএফপি
ইত্তেফাক/এমএইচ
