‘মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে’

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ০১:৩৬

মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে বলে বিশ্বাস করেন তার একমাত্র মেয়ে প্যারিস জ্যাকসন। রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাত্কারে একথা জানান তিনি।

গত মঙ্গলবার সাক্ষাত্কারটি প্রচারিত হয়। প্রথমবারের মতো দেওয়া সাক্ষাত্কারে প্যারিস বলেন, আমি দৃঢ়ভাবে মনে করি, ২০০৯ সালে বাবার মৃত্যুটি ছিল পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। আমাদের পরিবার ও তার ভক্তরা এসব জানেন। ওষুধের অতিরিক্ত ডোজ প্রয়োগ করার ফলে মারা যান জ্যাকসন।  সে সময় প্যারিসের বয়স ছিল ১১ বছর। পরে কর্তব্যে অবহেলা করে হত্যার দায়ে তার চিকিত্সককে দোষী সাব্যস্ত করা হয়।
ইত্তেফাক/এসএসএ