ধর্মঘট করে অন্যায় দাবি আদায় করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৭:৩৭
 
ভুয়া ক্লিনিক ও ডায়গোনস্টিক সেন্টারের মালিকরা যতই ধর্মঘট করুক না কেন তাদের কোনো অন্যায় দাবি মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
বৃহষ্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউড ও হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের ডাক্তারদের সাথে মতিবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘ভুয়া ক্লিনিক ও ডায়গোনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি তারা সতর্ক না হয় তাহলে এগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। যতই ধর্মঘট ডাকুক না কেন, কোনো লাভ হবে না।’
 
তিনি বলেন, ‘ধর্মঘট করুক, যাই করুক, কোন অন্যায় দাবি মেনে নেওয়া হবে না। যদি তারা লাগাতার ধর্মঘট ডাকে তাতে কিছুই যায় আসেনা। যদি লাগাতার ধর্মঘট ডাকে তাহলে দেশের মানুষের সমস্যা হবে। তাই আমি জনগনকে বলবো আপনারা একটু সহ্য করবেন। কারণ এই সকল মালিকদের একটা শিক্ষা দিতে হবে। কোন অন্যায় দাবি মেনে নেব না। ’
 

ইত্তেফাক/এএম।