ঢাকা ক্লাব অব ফ্লোরিডার উদ্যোগে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট গানের আসর ‘দেশি উইন্টার ফেস্টিভ্যাল-২০১৭’।
এক ঝাঁক উদীয়মান তরুণের অংশগ্রহণে ২০১২ সালে ফ্লোরিডার বয়ন্টন বিচে এর যাত্রা শুরু হয়। এবারও তারকাখচিত এক ঝাঁক মুখের মিলন মেলা বসবে ৪৯৭৫ পার্ক রিজ ব্লুবার্ড, বয়ন্টন বিচের ‘টাইগার’থিয়েটার হলে। প্রবাসী বাংলদেশিদের মন মাতাতে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জয়প্রিয় গায়ক অ্যান্ড্রু কিশোর। উপস্থাপনায় থাকবেন শোভন আনোয়ার এবং শার্ভী মিঞা।
অনুষ্ঠানের আরো আকর্ষণে থাকছেন বিপ্লব , বিউটি দাস, ক্রিষ্ণা তিথি এবং ভয়েস অব ইন্ডিয়া বিজয়ী সুমিত্রা ইয়ারী। তাছাড়া নৃত্য, ফ্যাশন-শোসহ পুরো মঞ্চ মাতিয়ে রাখবেন- পাপ্পু রহিম, ফারহানা বাতেন, মাফিয়া রহমান, ইমতিয়াজ বাবু, শোভন , পুনমসহ স্থানীয় শিল্পীরা।
ঢাকা ক্লাব অব ফ্লোরিডার অরগনাইজারের দায়িত্বে থাকছেন আনোয়ারুল খান দিপু, নাঈম খান দাদন, আলম টিপু, শাহিন চৌধুরী, ইমন করিম, জামাল ভূঁইয়া, সেলিম রেজা, আরশাদ আলীসহ অনেকে।
দুই দিনব্যাপী অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ হতে বিশেষ অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
