জুয়া খেলার ফাঁকে ব্যাংক ডাকাতি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১০:১৫
 
ব্যাংক ডাকাতির মতো দুর্ধর্ষ কাণ্ড ঘটানোর জন্য একেবারে 'কুখ্যাত ব্যাংক ডাকাতদের'ও অনেক পরিকল্পনা করতে হয়। ব্যাংক ডাকাতির জন্য নির্দিষ্ট ব্যাংকে কয়েক দিন রেকি পর্যন্ত করে ডাকাতেরা।
 
তবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার এক মধ্যবয়সী জুয়াড়ি ক্যাসিনো খেলার ফাঁকেই ব্যাংক ডাকাতির মতো দুর্ধর্ষ একটি অভিযান সেরে ফেলেন। ক্যাসিনোতে নিজের দান চালার জন্য সময় নিয়ে ক্যাসিনো থেকে বের হয়ে যান ৫২ বছর বয়সী কেরি জনসন। কয়েক মিনিটের মধ্যে কাছের একটি ব্যাংকে গিয়ে বোমা হামলার হুমকি দিয়ে পাঁচ হাজার ডলার ডাকাতি করে ফিরে আসেন ক্যাসিনোতে। এসেই আগের চাল সম্পন্ন করেন কেরি।
 
ঐ পর্যন্ত সব কিছু একপ্রকার ঠিকঠাকই ছিল। কিন্তু গণ্ডগোল বাধে পরের দিন ব্যাংক কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ করলে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা হয় কেরিকে। ঘটনাটি গত বছর ঘটলেও আদালতে কেরিকে উপস্থাপন করা হয় শুক্রবার। তারপর থেকেই বিষয়টি আলোচনায় স্থান করে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
জুয়া খেলার ফাঁকে ডাকাতির বিষয়টি অনলাইনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। হাফিংটন পোস্ট ও নিউইয়র্ক পোস্ট।
 
ইত্তেফাক/আরএ