রাজধানীর শাহজাদপুরে একটি বাসায় আগুন লেগে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাতে খিলবাড়ি টেক স্কুল রোড এলাকার চারতলা একটি ভবনের দুইতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এতে চারজন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন-শহীদুল ইসলাম, তার স্ত্রী নাদিরা বেগম , তাদের দুই ছেলে জিহাদ ও মোরশেদ।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, নাদিরার শরীরের প্রায় ৮৫ শতাংশ এবং জিহাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
ইত্তেফাক/এএসএস
