জামালপুরের ইসলামপুরে সর্বস্তরের নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন সংসদ সদস্য মাহজাবিন খালেদ।
গত শুক্র ও শনিবার উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, ৬ নম্বর ওয়ার্ডে, চিনাটুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর নান্দিনা পাড়া এবং সাপধরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ সব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
IMG0
বৈঠকে উপস্থিত নারীরা সংসদ সদস্যের কাছে বিভিন্ন দাবি এবং মতামত তুলে ধরেন। মাহজাবিন খালেদ উঠান বৈঠকে উপস্থিত সকলের কাছে নারী নেতৃত্বের প্রয়োজনীতা, নেতৃত্বের বিকাশ, নারী উন্নয়ন, শিশু ও নারী স্বাস্থ্য, একটি বাড়ি একটি খামার, তথা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পেয়ে খুশি উপস্থিত ইসলামপুরের নারীরা। ভবিষ্যতে এ ধরনের উঠান বৈঠক আয়োজন করার অনুরোধ করেন তারা।
ইত্তেফাক/ইউবি
