ইত্তেফাকের সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী বৈশাখী পেল হুইল চেয়ার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১১
আজ বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকের ১৫ পৃষ্ঠায় “মিরপুরে কষ্টে চলছে তিন প্রতিবন্ধীর শিক্ষা জীবন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ পড়ে দক্ষিন আফ্রিকা প্রবাসী দেবাশীষ পাল দেবা তিন জনের মধ্যে শারিরীক প্রতিবন্ধী  মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী বৈশাখী খাতুনকে  একটি হুইল চেয়ার প্রদান করেছেন।  
 
দেবাশীষ পাল মিরপুর পৌরসভার পালপাড়া মহল্লার মৃত রমেশ পালের ছেলে। 
 
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে ওই ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার তুলে দেয়া হয়। 
 
এ সময়ে মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিভাষ কুমার পাল, ফজলুল হক, মোস্তাক আহমেদ ও দেবাশীষের প্রতিনিধি রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএন